বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালীগঞ্জ উপ‌জেলায় ট্রাক-কাভার্ডভ্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (০২ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত পৌ‌নে ১০টার দি‌কে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিক নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি। ত‌বে নিহতরা দু’জন ট্রাকের চালক ও হেলপার।

নাও‌জোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) অ‌হিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়‌কে টাঙ্গাইলগামী ট্রা‌কের স‌ঙ্গে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি কাভার্ডভ্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই ট্রাক চালক নিহত হন।

আর ট্রাকের ‌হেলপার গুরুতর আহত হ‌ন। তা‌কে উদ্ধার ক‌রে ঢাকার এক‌টি হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি রে‌খে চালক পা‌লি‌য়ে যান। এ ব্যা‌পারে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

আরআর

<