রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাসম্মেলন ৭ ও ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

এশিয়ার প্রাচীনতম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়ার দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আগামী (৭ ও ৮ ফেব্রুয়ারি'১৯) বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়ার মহা-পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী।

দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস মাওলানা শাহ কামরুদ্দীন সাহেব ভারত, মাওলানা শাহ শোয়াইব উল্লাহ কাসেমী ভারত, মাওলানা শাহ মুহাম্মদ আফফান সাহেব ভারত, শায়খুল হাদীস মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব সাহেব, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী ও মাওলানা হাফিজুর রহমান কুয়কাটাকাসহ দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিমান ওলামায়ে কেরাম, লেখক গবেষক, ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দ্বীন উপস্থিত থাকবেন।

জামিয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা কাজ্বী আখতার হোসাইন আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করে সর্বস্তরের তৌহিদী জনতার কাছে দোয়া ও যথাসময়ে উপস্থিতির আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ