বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

জীবনের শেষদিন পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবনের শেষদিন পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট এরদোগান এ প্রতিশ্রুতি দেন।

এরদোগান বলেন, ‘আমার দেশ ফিলিস্তিনিদের পাশে রয়েছে। কোনো চাপের মুখেই তুরস্ক ফিলিস্তিন সমস্যার ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।’

মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা বলেন, ‘আঙ্কারা সবসময় ফিলিস্তিনি মজলুমদের সহায়তা অব্যাহত রাখবে। ফিলিস্তিনিদের পাশে থেকে আমরা কখনো সরে যাবো না, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

এরদোগান আরও বলেন, ‘ইসরাইলি দখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা, ফিলিস্তিনি জনগণের স্বাধীকার প্রতিষ্ঠা আমাদের অন্যতম অঙ্গীকার। এ বিষয়ে আমরা কখনো নমমীয় হইনি।’

এসময় ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বের প্রতিটি সংস্থাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এরদোগান। বৈঠকে ফিলিস্তিন বিষয়ে জোরালো ভূমিকা রাখায় ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্যরা তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। প্রেসিডেন্ট এরদোগানও ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাদের ধন্যবাদ জানান।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ