বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ফরিদপুরে এসএসসির প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম লিপসন ইসলাম কলিন্স(১৫)।

গত শনিবার দিবাগত রাতে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকা থেকে লিপসন ইসলাম কলিন্স নামের এক কিশোরকে আটক করা হয়েছে।

কলিন্স একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে অর্থের বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার জন্য একটি ওয়েব পেইজ তৈরি করেছিল। তাকে আটক করার পর স্বীকার করেছে সে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত আছে।

অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

-এটি