বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

হজে যেতে পাসপোর্টের মেয়াদ লাগবে একবছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলিত বছরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের পাসপোর্টে কমপক্ষে একবছরের মেয়াদ থাকতে হবে।

হজ গমনেচ্ছুদের পাসপোর্টে মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বাধ্যতামূলক করে গত রবিবার হজযাত্রীদের পাসপোর্টে বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার সহকারী সচিব এসএম মনিরুজ্জামান এ সংক্রান্ত সিদ্ধান্ত সব মোবাইল অপারেটরকে এসএমএস করে সবাইকে পাঠাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘২০১৯ সালে হজে যাওয়ার জন্য ১০ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকা বাধ্যতামূলক। দ্রুত পাসপোর্ট করুন, হজ অফিস।’

এদিকে, সৌদি সরকারের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন। কিন্তু এবছর পবিত্র হজ পালনের জন্য ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ৩৩ হাজার ৯৯০ জন প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। এখান থেকে নিবন্ধনের ক্রমানুসারে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ পাবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ