বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

সিলেটে বাসের চাপায় নানি-নাতনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের হাজিগঞ্জ বাজারে বাসচাপায় অটোরিকশায় থাকা নানি ও নাতনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল (৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজিগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নানি ফরিদা বেগম (৪৫) (তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আহসান মিয়ার স্ত্রী) ও তার নয় মাস বয়সী নাতনী আফরোজা বেগম তিশা।

এসএমপির মোগলাবাজার থানা পুলিশের ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানায়, অটোরিকশায় পাঁচজন সিলেট শহর থেকে ফেঞ্চুগঞ্জে যাচ্ছিল। পথে হাজিগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে বিপরীতমুখী বাস অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে নানি ফরিদা বেগম মারা যান এবং চারজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানের চিকিৎসক শিশু আফরোজাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ