শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঐতিহ্যবাহী দারুল উলুম খুলনার মাহফিল শুক্র ও শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলূমে ৮ ও ৯ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এরই মধ্যে মাহফিলের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুযুর্গানে দীন ও ইসলামী চিন্তাবিদগণ বয়ান পেশ করবেন।

প্রতিবছর দারুল উলুমের মাহফিলে ওলামায়ে কেরামের বয়ান ও নসিহত শোনার জন্য খুলনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দ্বীনদরদি মুসলমানগণ আগমন করেন।

মাহফিলের দ্বিতীয় দিন ৯ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

মাহফিলের দ্বিতীয় দিন শনিবার দাওরায়ে হাদিস, হিফজ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে।

দারুল উলূমের মুহতামিম হাফেজ মুশতাক আহমাদ সর্বশ্রেণির দীনদার মুসলিমকে মাহফিলের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ