বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

চট্টগ্রামে ফিরলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে চট্টগ্রাম ফিরেছেন।

অবস্থার উন্নতি হওয়ায় আজ (৭ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তিনি ঢাকার বারডেম হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।

বিকেলেই আল্লামা জুনায়েদ বাবুনগরী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

জানা যায়, তিনি এখন মোটামুটি সুস্থ। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় কিছুদিন পর আবারো তাকে চেকআপের জন্য ঢাকায় আসতে হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অস্ত্রোপচার হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য বারডেমে স্থানান্তর করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ