শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মাহফিলে যাওয়ার পথে রিকশা উল্টে প্রাণ হারালেন মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে অটোরিকশায় করে মাহফিলে যাওয়ার পথে আবদুস সাত্তার হাওলাদার (৭৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কোস্টগার্ড সিজি বেইস এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার মির্জাগঞ্জ ঘটকান্দা আকন বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

নিহতের স্বজন উজ্জ্বল সিকদার জানান, মির্জাগঞ্জ থেকে পটুয়াখালীর পাঙ্গাসিয়া এলাকায় মাহফিলে জোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন সাত্তার। পথে অটোরিকশার সামনে হঠাৎ একটি শিশু এসে পড়লে শিশুটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে নিহত হন সাত্তার।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ