রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

১৪ ফেব্রুয়ারি ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১৪ ফ্রেব্রুয়ারি।

আগামী ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইশা ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা মুস্তাকিম বিল্লাহ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা কমিটির নিয়ন্ত্রনাধীন ৮টি প্রশাসনিক ও ৪ টি সাংগঠনিক থানার নির্দিষ্ট ডেলিগেটারদের ইতোমধ্যে কার্ড পৌছানো হয়েছে। সম্মেলনে ২০১৯ সালের জন্য ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের আমেলা (কার্যনির্বাহী পরিষদ) ঘোষিত হবে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ