বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

​১১ মার্চ ডাকসুর ভোটগ্রহণ, হলেই কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ২ যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।

আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

তিনি জানান, ডাকসুর ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি, জমা দেয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ।

১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত। নিজ নিজ হলে এ ভোটগ্রহণ চলবে বলে জানান তারা।

প্রধান রিটার্নিং অফিসার আরও জানান, আজই (সোমবার, ১১ ফেব্রুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ১৯২৪ সালে ডাকসুর প্রথম কার্যক্রম শুরু। বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পূর্বপর্যন্ত প্রায় নিয়মিতই ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ