রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

বন্ধ পদ্মা-মেঘনার ফেরি চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ও শরীয়তপুর-চাঁদপুরে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

আজ (১৮ ফেব্রুয়ারি) সোমবার ভোররাত থেকে পদ্মা ও মেঘনা নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও শিবচরর কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোররাতে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ