বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

লালমাটিয়া মাদরাসার ৬০ বছরপূর্তি সম্মেলন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু সাঈদ যোবায়ের: ঢাকার প্রাচীণ বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকালে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি রাতে শেষ হবে।

সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম তাশরিফ আনবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানি।

এছাড়াও দারুল উলুম দেওবন্দের উস্তায মাওলানা আমিন পালনপুরি এবং মুফতি রাশেদ আযমি মাহফিলে উপস্থিত থাকবেন।

লালমাটিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শরীফুল ইসলাম সুহাইল জানান, সম্মেলনে প্রায় ১২শতাধিক হিফজ ও তাকমীল সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ি দেয়া হবে। এছাড়াও দেশের শীর্ষ ওলামায়ে কিরাম এই সম্মেলনে যোগদিবেন।

লালমাটিয়া শাহী মসজিদের খতিব মুফতি মাসরুরুল হক বলেন, প্রায় সাড়ে তিনশ বছর পুরনো লালমাটিয়া শাহী মসজিদ এদেশের একটি ঐতিহ্য। এর সংলগ্ন মাদরাসাটিও ৬০ বছর অতিক্রান্ত করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ৬০ বছর পূর্তি সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন উপলক্ষে মাদরাসার ছাত্র ওলামায়ে কিরামের পাশাপাশি বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ