বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

চকবাজারে অগ্নিকাণ্ড: ঘটনা তদন্তে দুই কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে দুইটি কমিটি করা হয়েছে; এর মধ্যে একটি শিল্প মন্ত্রণালয় ও অন্যটি ফায়ার সার্ভিস গঠন করেছে।

শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল জলিল জানান, অতিরিক্ত সচিব মো. মফিজুল হককে প্রধান করে ১২ সদস্যের কমিটি করে মন্ত্রণালয়। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তিন সদস্যের কমিটি করেছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন্স) দিলিপ কুমার ঘোষকে প্রধান করে গঠিত তিন সদস্যের এ কমিটিতে সদস্য করা হয়েছে সংস্থাটির সহকারী পরিচালক (এডি) সালাহ উদ্দিন ও উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হালিমকে।

চকবাজার এলাকার রাজ্জাক ভবনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ