বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

নিহতদের মাগফিরাত কামনায় সারাদেশে বাদ জুমা বিশেষ দুআ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করে আজ (শুক্রবার) দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ মুনাজাতের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজপ্তিতে তিনি এ আহ্বান জানান। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতদের ঘটনায় অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ‘ওয়াহেদ ম্যানসন’ নামে একটি চারতলা ভবনের নিচতলায় রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা মুহূর্তেই পাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৮১ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৪ জন নিহত হয়েছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ