বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে বাবা ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মো. সগীর (৪২) ও মো. জোনায়েদ (১২)। তারা মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, মো.সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানী এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

আরআর