বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সুদানে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। সেই সাথে কেন্দ্রীয় সরকার ভেঙ্গে দেওয়ারও আদেশ দেন তিনি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক ভাষণে ওমর আল বশির বলেন, আমি আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি।

প্রেসিডেন্ট ইতোমধ্যেই বরখাস্ত করেছেন রাজ্যের গভর্নরদের।এছাড়াও সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা থেকে বিরত থাকতে সংসদকেও নির্দেশ দিয়েছেন তিনি।

সুদানের জনগণ রুটি ও জ্বালানির ওপর থেকে সরকারি ভর্তুকি কমানোর জন্য বৃহৎ গণআন্দোলন গড়ে তোলে। এতে ওমর আল বশিরের ৩০ বছরের শাসন প্রায় হুমকির মুখে পড়ে। এ অবস্থায় দেশটি জনগণের জন্য রুটি এবং জ্বালানির ওপর থেকে সরকারী ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়।

যদিও এই আন্দোলনকে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে দাবি করেন প্রেসিডেন্ট ওমর আল বশির।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ