বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম রাজ্যে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। নিহতরা সবাই চা শ্রমিক। এখনো হাসপাতালে ভর্তি সাড়ে তিনশ।

তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

গৌহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরের একটি চা বাগান। বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি পেয়ে স্থানীয়ভাবে তৈরি মদপান করেন বাগানের শ্রমিকেরা। পরে অসুস্থ হয়ে মারা যায় শতাধিক শ্রমিক।

এসব মদের দোকান বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। মাদান নায়েঙ্ক নামে এক গ্রামবাসী বলেন, আমরা চাই, গ্রামবাসীদের বাঁচাতে সরকার দায়িত্ব নিয়ে মদের দোকানগুলো নিষিদ্ধ করবে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

মদের বিষক্রিয়ায় মৃত্যু, ভারতে প্রায়ই ঘটে। দুই সপ্তাহ আগেও উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে বিষাক্ত মদপানে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়। এরআগে ২০১১ সালে পশ্চিমবঙ্গে মৃত্যু হয় ১৭২ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ