রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

কামরাঙ্গীরচরে হেলে পড়েছে ছয় ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পাশে কামরাঙ্গীরচরে একটি ছয় তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কাজী বাড়ি মোড়ের ওই ভবনটি হেলে পড়ার পর এর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের ভবনগুলোও খালি করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার বেলা ১২টার দিকে ভবনটির হেলে পড়া টের পান এর বাসিন্দারা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভবনটি খালি করে।

কামরাঙ্গীচর থানার ওসি শাহীন ফকির জানান, ভবনটি পাঁচ বছর আগে নির্মিত। তবে মালিক কয়েক মাস আগে ভবনটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

ঝুঁকিপূর্ণ ভবনটি ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা। বিশেষজ্ঞ দল পরিদর্শন করার পর ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ