রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

বন্দুকযুদ্ধে সুন্দরবনে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবন চাঁদপাই রেঞ্জের বাগেরহাট জেলার মোংলা উপজেলার জোংড়ার খাল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তি মারা গেছেন।

র‌্যাবের দাবি ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত বনদস্যু আরিফুল বাহিনী প্রধান আরিফসহ ৪ জন মারা গেছেন। নিহতরা সবাই বনদস্যু।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দেখা গেছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব রোববার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে।

এ সময় বনদস্যুু আরিফুল বাহিনী র‌্যাবকে উদ্দেশ্যে করে গুলি করা শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এভাবে বেশ কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলার পর বনদস্যু দল পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ