শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলামী ব্যাংকের মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাসব্যাপী আই-ব্যাংকিং ক্যাম্পেইনের ধানমন্ডি শাখার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার শাখাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মুহাম্মদ শফিকুর রহমান।

স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখাপ্রধান বসির আহাম্মদ। এ সময় ব্যাংকের গ্রাহক এবং ঢাকা সেন্ট্রাল জোন ও ধানমন্ডি শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংক সারাদেশে এ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফার ব্যবহারকারী, আইপেসেইফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীগণ পুরস্কৃত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ