বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

অভিনন্দন নিরাপদে দেশে ফিরবে, আশাবাদী বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: পাকিস্তান বিমান সেনাদের হাতে আটক হওয়া ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নিরাপদে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন তার বাবা সিমহাকুট্টি বর্তমান।

ভারতীয় বিমানবাহিনীর সাবেক এই এয়ার মার্শালের চাওয়া, তার ছেলের যেন কোনো শারীরিক ক্ষতি না হয় এবং তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়।

সিমহাকুট্টি বর্তমানের ভাষ্য, আমার ছেলের প্রতি পাকিস্তান এমন সংযত আচরণ দেখাবে যাতে সে সুরক্ষিতভাবেই দেশে ফিরবে।

তিনি আরও বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমার ছেলের কোনো ক্ষতি হয়নি বলে। আমি আমার ছেলের জন্য গর্বিত। আমি জানি, আপনারা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করছেন। আমি আশা করি, ও (বর্তমান) বাড়িতে ফিরে আসুক সুরক্ষিতভাবে। তার ওপর যেন কোনো অত্যাচার না হয়। সবার সাহায্য চাই আমরা।’

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় শিকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে।

একদিন পরই বুধবার ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। বিমানে থাকা ভারতীয় পাইলটকে আটক করে তার ভিডিও প্রকাশ করে তারা। ভিডিও প্রকাশের আগ পর্যন্ত ভারত তাদের একজন পাইলট নিখোঁজ থাকার কথা স্বীকার করলেও পাকিস্তানি বাহিনীর হাতে তার আটক হওয়ার তথ্য অস্বীকার করে আসছিল। তবে এ সংক্রান্ত ভিডিও প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। পরবর্তীতে বিবৃতি দিয়ে ওই পাইলট আটক থাকার স্বীকারোক্তি দেওয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ