রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সিটিতে ৫০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোট শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব।

আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম ছিল বলেও মনে করেন ইসি সচিব। বলেন, ‘উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং মেয়াদ এক বছর হওয়ার কারণে ভোটারদের আগ্রহ কম। তবে দুই সিটির যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি ভালো ছিল।’

ঢাকা উত্তর সিটিতে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সেখানে মেয়র পদে উপনির্বাচনে ভোট নেওয়া হয় আজ। আর দুই সিটিতে যোগ হওয়া ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়। দুটি ক্ষেত্রেই মেয়াদ আছে আর এক বছর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ