বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাতামুহুরী নদীর বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ, প্রকৌশলী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজে দুর্নীতির প্রমাণ পেয়ে পানি উপসহকারী প্রকৌশলী এসএম তারেককে সাময়িক বরখাস্ত করেছে দুদক।

গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) স্থানীয় জনসাধারণ অভিযোগ করে জানায়, নিমানের বালু ও পাথর দিয়ে নদীরক্ষা ব্লক প্রস্তুত করা হচ্ছে।

সে অভিযোগের ভিত্তিতে দুদকের মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়।

অভিযানকালে দুদক টিম জানতে পারে, ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস অ্যান্ড অর্ণা কর্পোরেশন কর্তৃক লক্ষ্মারচর প্রতিরক্ষা কাজে ২০০ মিটার স্থানে ২৪ হাজার ব্লক ফেলা হয়েছে।কোচপাড়া প্রতিরক্ষা কাজের আরও ৭১ হাজার ব্লক ফেলা হবে।

সরেজমিন পরিদর্শনকালে ব্লক নির্মাণের জন্য স্তূপ করে রাখা পাথরগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

নির্মিত ১১ হাজার ব্লকের নমুনায় খালি হাতে একটু চাপ দিতেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। ওই ব্লক নির্মাণের কাজে সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণের অনুপাত ১:৩:৬ হওয়ার নিয়ম থাকলেও ব্লক নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুপাতে মিশ্রিত করা হয়নি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ