শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আট বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করার দাবি শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আটটি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটটি ক্যাম্পাস করার প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষাসহ অন্যান্য পাবলিক পরীক্ষার সময় পাঠদানরোধে পরীক্ষা নেওয়ার জন্য শুধুই পরীক্ষাকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৬-১৭ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে মূল ক্যাম্পাস থেকে সারাদেশে দুই হাজারের বেশি কলেজ নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়া পরীক্ষার কারণে পাঠদানের ক্ষতি পোষাতে পরীক্ষাকেন্দ্র নির্মাণের চিন্তার কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার কারণে পাঠদান অনেকখানি ব্যাহত হয়। এতো ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে, সেশন জট কমানো হয়েছে কিন্তু আমাদের বছরব্যাপী যে পরীক্ষাগুলো হয়; এইচএসসি, ডিগ্রি, অনার্স মাস্টার্স পরীক্ষাই চলতে থাকে। সেই পরীক্ষার কারণে কিন্তু পাঠদান অনেকখানি বিঘ্নিত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ