রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাট রামপালে  নির্মাণাধীন তাপ-বিদ্যুৎকেন্দ্রে লোহার কনটেইনারচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ রোববার রামপাল থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার কনটেইনার কাত হয়ে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে এ নিহতের ঘটনা ঘটে বলে জানান ওসি লুৎফররহমান।

নিহত শ্রমিকরা হলেন,  নায়েব আলী (৪৫) ও মো. ফিরোজর (৪৯)। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামের বাসিন্দা দুজন।  আহতের নাম সোহানুর রহমান।

রামপাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের উপপ্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এ বিষয়টি নিশ্চিত করেছেন ওসি লুৎফর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ