রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

গাজীপুরে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ভুট্টাবোঝাই ট্রাক থেকে ৫৭০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ৩(র‍্যাব)।

আজ (৫ মার্চ) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৩ গোপন সংবাদে জানতে পারে কিছু মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবোঝাই ট্রাক দিয়ে প্রতিনিয়ত মাদক পরিবহন করে আসছে। তারই ভিত্তিতে র‌্যাব-৩ গতকাল রাত সাড়ে ১২ টায় গাজীপুরের কালিয়াকৈর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।

দেড়টায় দিনাজপুর থেকে ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১৪-৭৬৬২) তল্লাশি করে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ তাতে থাকা ১৫ হাজার কেজি ভুট্টা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুহা. জাকারিয়া হোসেন (২৪), মুহা. আরিফুল ইসলাম (২৪) ও মুহা. আলমগীর হোসেন বাবু (৪০)।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবত অন্যান্যদের সহযোগিতায় ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকায় আনেন। তারপর তা বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ