রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

নবাবপুরে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢ়াকার নবাবপুর রোডে টায়ারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে লাগা আগুন বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার বলেন, নবাবপুর রোডের মানসী সিনামা হলের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে তখনি ৫টি ইউনিট পাঠানো হয়। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ৭১ জন মারা যায়। তারপরেই একটি ভাঙারির দোকানে আগুন লেগে ৩ জন দগ্ধ হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ