রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

হাত পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল হাদিস মুফতি মনসূরুল হক
প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া মুহাম্মদপুর, ঢাকা

মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবার। সেজন্য পরিস্কার পরিচ্ছন্নতা  স্বাভাবিকভাবে এ দিনেই করে থাকি। হাত-পায়ের নখ কাটাও পরিস্কার-পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ নখ কাটা যদি সুন্নত তরিকায় হয় তাহলে আমরা ছওয়াব পাব।

আসুন জেনে নিই হাত-পায়ের নখ কাটার সুন্নত পদ্ধতি

১. সপ্তাহে একবার (হাত পায়ের) নখ কাটা সুন্নত। ২. শুক্রবার জুমার নামাযে যাওয়ার আগে নখ কাটা সুন্নত। সূত্র: শরহুস্ সুন্নাহ, হাদিস নং ৩০৯০ ও ৩০৯১।

হাতের নখ কাটার পদ্ধতি: উভয় হাত (মুনাজাতের আকৃতিতে ধরে) ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে বাম হাতের বৃ্দ্ধাঙ্গুলির নখ কেটে শেষ করা। অতঃপর সর্বশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির নখ কাটা। সূত্র: ফাতওয়ায়ে শামী, ৬: ৪০৬, ফাতওয়ায়ে আলমগীরী, ৫: ৩৫৮।

পায়ের নখ কাটার পদ্ধতি: ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলির নখ কেটে শেষ করা।

বি. দ্র. ৩ ও ৪ নং এর বিষয়বস্তু সরাসরি হাদিসের কিতাবে না থাকলেও জুতা পরিধান ও জুতা খোলার হাদিসে যে কারণ দর্শানো হয়েছে সে কারণ এ পদ্ধতিতেও পাওয়া যায়, তাই সুন্নাতের আকিদা না রেখে আমল এরুপ করা ভাল। সূত্র: বুখারী শরীফ, হাদিস নং ৫৮৫৫,

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ