বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার মহানগরীর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১০ মামলার  আসামি মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে দৌলতপুরে থানার কৃষি কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়ি গেটের জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে  মিরাজকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে চুরি করা মালামাল উদ্ধারে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

তিনি আরও জানান,  ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি বন্দুকের গুলি, দুটি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভারসহ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ