বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ছাত্রদলসহ মোট পাঁচ প্যানেলের ভোট বর্জন, কাল ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে কোটা সংস্কার আন্দোলন ও প্রগতিশীল ছাত্র ঐক্যসহ চার প্যানেল।

এদিকে,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আগামীকাল ছাত্র ধর্মঘণ্টের ডাক দেয়া হয়েছে। একই সঙ্গে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে চার প্যানেলের মুখপাত্র স্বতন্ত্র প্রার্থী আসিফ তালুকদার এই ঘোষণা দেন।

এদিকে, চার প্যানেলের পর এবার বর্জন করেছে জাতীয়বাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদলের ভিপি মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।

এর আগে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক ভোট কেন্দ্রে গিয়ে বলেন, লাইন এগোচ্ছে না কেন? শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রধান সমস্যা, লাইন এগোচ্ছে না। যে কারণে আমাদের ভোটররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছে না।

ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি আরও বলেন, আমাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে কারণে আমরা আমাদের কার্ডগুলো দিতে পারছি না। আমাদের হুমকি দিচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ