রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

তাবিজে কাজ না হওয়ায় ফকিরকে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ীর সদর উপজেলা গোয়ালন্দতে লোকমান সরদার ওরফে লোকমান সাধুর (৪৫) বশীকরণে কাজ না হওয়ায়  তাকে গলাকেটে হত্যার চেষ্টা করে পলাশ (১৬)।

গত শনিবার ভোররাত ৩টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুন পাড়া এলাকায় এ কাণ্ড ঘটে।

পলাশ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পলাশ স্থানীয় মাদরাসা সাবি-ইল-হাসান থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, পলাশ ওই এলাকার একটি মেয়েকে খুব পছন্দ করে। সে বেশ কিছুদিন ধরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে শরনাপন্ন হয় এলাকার লোকমান সাধুর কাছে।

টাকা বিনিময়ে সাধুর কাছ থেকে তার প্রেমিকাকে বশ করার তাবিজ নেয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় শুক্রবার বিকালের দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

শনিবার ভোর ৩টার দিকে লোকমান সাধু উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে পলাশ। এতে তার গলার  একংশ কেটে যায়। এ সময় তার চিৎকারে আশপাশের নৌকা থেকে জেলেরা ছুটে এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনার পর থেকে পলাশ পলাতক রয়েছে। তার পরিবারের কাউকেও পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য লোকমান সাধু পেশায় একজন জেলে। পাশাপাশি তিনি এলাকায় ফকির হিসেবে লোকজনকে বিভিন্ন অসুখে ঝাঁড়-ফুঁক, পানি পড়া ও তাবিজ-কবজ দিয়ে থাকেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ