বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভিপি পদে পুন: নির্বাচনের দাবি ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরকে ভিপি হিসেবে ছাত্রলীগ মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী।

সেই সঙ্গে ভিপি পদে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি।

গোলাম রাব্বানী বলেন, “ডাকসুর প্রেসিডেন্টের বাসায় হামলার ঘটনায় নুরু জড়িত। সে ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করার এবং নতুন করে ভিপি পদে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরের নাম ঘোষণার পর থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া।

ছাত্রলীগের মিছিলে জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বণি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ।

ফলাফলের বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা প্রায় আধা ঘণ্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে গোলাম রাব্বানীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবার নির্বাচন দাবি করেন ছাত্রলীগের এই নেতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ