রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

হাটহাজারীতে 'উম্মাহের বিপর্যয়, কারণ ও প্রতিকার' নিয়ে সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীতে ‘উম্মাহর বিপর্যয়, কারণ ও প্রতিকার’ নিয়ে সেমিনার হবে আজ বৃহস্পতিবার। হাটহাজারী মডেল থানার সামনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলন হাটহাজারী সাংগঠনিক জেলা সভাপতি মুহাম্মদ আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এতে আরও বক্তব্য রাখবেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, দাওয়াহ বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল্লাহ নজীব, চট্টগ্রাম দারুল মা'আরিফ আল ইসলামিয়ার ভাইস প্রিন্সিপাল ড. আল্লামা জসিম উদ্দীন নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ শহিদুল হক, আরবী বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর কালভী, রাজনৈতিক বিশ্লেষক সগীর আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী, ইঞ্জিনিয়ার রফিক, যুবনেতা মামুনুর রশিদ প্রমুখ।

এ ছাড়া, সেমিনারে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন প্রবন্ধকার ও ইসলামী রাজনীতি বিশ্লেষক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনার শেষে সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ