বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

আপনার মাঝে আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই: প্রধানমন্ত্রীকে নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষ হয়েছে। আজ শনিবার বিকেলে গণভবনে এই পরিচয় পর্ব শুরু হয়।

এ সময় ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার মাকে হারিয়েছি। আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর।

গণভবনে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদকে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত ভিপি নূর। এ সময় তিনি ঢাবির আবাসন সঙ্কট দূর করার দাবিও জানান।

এর আগে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্রলীগকে পৃথক গাড়িতে গণভবনে যেতে দেখা যায়।

নুর ও স্বতন্ত্র নেতারা ছাড়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাসে গণভবনে গেছেন।

ঢাবি ক্যাম্পাস থেকে দুপুর ২টায় রওয়ানা দেওয়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারা দুপুর সোয়া ৩টার দিকে গণভবনে পৌঁছান। প্রায় একই সময়ে পৌঁছায় স্বতন্ত্রভাবে নির্বাচিত নেতাদের গাড়ি দুটিও।

ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ মোট নেতা ২৫ জন। এছাড়া হল সংসদের ১৩টি পদে ঢাবির হলগুলো থেকে এবার নির্বাচিত হয়েছেন ২৩৪ জন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন ডাকসুর ২৫৯ জন নেতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ