মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রজব মাসের ঐতিহাসিক পাঁচ ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বর্ষপঞ্জিতে পবিত্র হিসেবে বিবেচিত চারটি মাসের মধ্যে একটি মাস রজব। এই মাসের পরবর্তী এক মাস (শাবান) পরই আগমন ঘটে সংযমের মাস রমজানের।

কুরআনে আল্লাহ বলেন, “নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না।” (সূরা তাওবা, আয়াত: ৩৬)

হযরত আনাস রা. এর সূত্রে একটি হাদীসের বর্ণনায় পাওয়া যায়, যখনই রাসূল সা. রজব মাসের চাঁদ দেখতেন. তখন তিনি দোয়া করতেন,

“اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ”

অর্থাৎ, হে আল্লাহ! আমাদের রজব ও শাবান মাসে বরকত দান কর এবং রমজান মাস পর্যন্ত পৌছার তৌফিক দাও। (বায়হাকি, আত-তাবারী)

এখানে রজব মাসে সংগঠিত পাঁচটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হল।

১. রাসুল সা. এর মিরাজ যাত্রা

মদীনায় হিযরতের কিছু দিন পূর্বে নবুওয়াতের দ্বাদশ বা ত্রয়োদশ বর্ষে ২৭ শে রজব রাতে রাসূল সা. আল্লাহর ব্যবস্থাপনায় হযরত জীবরাইল আ. এর সাথে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুসালেমের মসজিদুল আকসায় গমন করেন।

সেখান থেকে মিরাজে আরোহণ করেন। সেখানে বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষণ করে আল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি আবার দুনিয়াতে ফিরে আসেন। রাসূল সা. এর উর্ধ্বাকাশে আরোহণের এই যাত্রাটি মিরাজের যাত্রা হিসেবে ইতিহাসে পরিচিত।

২. পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ

মিরাজের যাত্রার রাতেই আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ রাসূল সা. কে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বিধান দান করেন। মিরাজের যাত্রার পর থেকেই মুসলমানদের উপর আবশ্যিক বিধান হিসেবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আরোপ করা হয়।

৩. তাবুকের যুদ্ধ

হিজরী ৯ সালের রজব তথা ঈসায়ী ৬৩০ এর অক্টোবরে রাসূল সা. তার জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুক অভিযান পরিচালনা করেন। সমগ্র আরবে ইসলামের প্রতিষ্ঠার পর রোমক সম্রাট শংকিত হয়ে আরব অভিযানের প্রস্তুতি নিলে রাসূল সা. তাকে বাধা দেওয়ার জন্য তাবুক গমন করেন। রাসূল সা. এর প্রতিরোধ অভিযানে ভীত হয়ে পরবর্তীতে রোমক সম্রাট তার অভিযান পরিচালনা স্থগিত রাখে।

৪. সুলতান সালাহউদ্দীন আইউবীর জেরুসালেম বিজয়

দীর্ঘ ৮৮ বছর ক্রুসেডারদের অধীন থাকার পর ঈসায়ী ১১৮৭ সালের ২রা অক্টোবর মোতাবেক ২৭শে রজব, ৫৮৩ হিজরী সুলতান সালাহউদ্দীন আল-আইউবী জেরুসালà