বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

এবার বোমা আতঙ্কে নিউজিল্যান্ডে বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সেখানে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পাওয়ার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক ওটাগো ডেইলি টাইমস এক প্রতিবেদনে বলছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে দুনেদিন বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

বিবৃতিতে জানানো হয়, সন্দেহজনক প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। প্যাকেটের ধরণ সনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে।

এর আগে দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর এলাকায় যান চলাচলে সড়ক বিভাজন তৈরি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮টা ১০ মিনিটে ওই প্যাকেটের খবর আসে পুলিশের কাছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

তবে বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। একটি সূত্র ওটাগো ডেইলি টাইমসকে বলছে, বিমানবন্দরের একটি ভবনের পাশে সন্দেহজনক ব্যাগ দেখা গেছে। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার জুমআর নামাজের সময় দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শেতাঙ্গ সন্ত্রাসী বন্দুক হামলা চালায়। এতে ৫০ জন মুসলিম শহীদ হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ