মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরউয়ো নুগ্রহ একটি বিবৃতিতে জানায়, শনিবার প্রবল বৃষ্টিতে পাপুয়া প্রদেশের রাজধানী জায়াপুরার কাছে অবস্থিত সেন্টানি শহরে আকস্মিক বন্যা আঘাত হানে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনটানি অঞ্চল। সেখানে পাহাড় থেকে ভূমিধস হয়ে মাটি ও গাছপালা উপড়ে নদী ও নিচে থাকা বাড়িঘরের ওপর পড়েছে।

সুতোপো পুরয়ো নুগরোহো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে ৮৯ জনের মরদেহে এবং ১৪৯জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও ৭৪ জন নিখোঁজ রয়েছে।

পাপুয়া মিলিটারি মুখপাত্র কর্নেল মুহাম্মাদ আইদি বলেন, সামরিক বাহিনীর সদস্য ও পুলিশসহ এক হাজার ৬০০ এর বেশি উদ্ধাকাকর্মী নিয়োজিত রয়েছেন। তবে ভারী সরঞ্জামের অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ