বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অনশন করায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মারধরের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে পুননির্বাচনের দাবিতে রবিউল ইসলাম নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ১৪ মার্চ অনশনে যোগ দেন। অনশনে যোগ দেয়ার অপরাধে তাকে মারধর করা হয়।

১২ মার্চ রাজু ভাস্কর্যে অনশনে বসেন চার শিক্ষার্থী, যাদের তিনজন ডাকসু নির্বাচনের প্রার্থী ছিলেন। অনশনের দ্বিতীয় দিনে তাদের সঙ্গে যোগ দেন আরও দুই শিক্ষার্থী। পরে ১৪ মার্চ অনশনে যোগ দেন রবিউল ইসলাম। অনশনের চতুর্থ দিনের মাথায় নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন রবিউলসহ অন্যরা।

মারধরের শিকার দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। সে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র।

রবিউল বলেন, মঙ্গলবার দুপুরে সূর্য সেন হলের নিজের রুম (২০৯ নম্বর) থেকে তিনতলার একটি রুমে (৩২৬ নম্বর) ব্নধুদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য যাচ্ছিলাম। পথিমধ্যে করিডরে আমার পথ আটকে একজন জানতে চান, আমি ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে অনশন করেছিলাম কি না।

হ্যাঁ বলতেই তিনি আমাকে গালিগালাজ করেন ও কিল-ঘুষি মারতে শুরু করেন। করিডরে তখন কেউ ছিল না আর আমি অন্ধ হওয়ায় তাকে চিনতে পারিনি।

এ বিষয়ে জানতে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও হলের একাধিক আবাসিক শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ