মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ইসলামি শরিয়া লঙ্ঘন করে অবৈধ মেলামেশা; বেত্রাঘাত একদল যুগলকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি আইন লঙ্ঘন করে অবৈধ মেলামেশার অভিযোগে ইন্দোনেশিয়ায় একদল যুগলকে সবার সামনে বেত্রাঘাত করা হয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এ ঘটনা।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সবাইকে শরিয়া আইন মেনে চলতে হয়। সেখানে প্রেম করা, জুয়া খেলা, মদ পানের জন্য বেত্রাঘাতের মতো শাস্তির মুখে পড়তে হয়।

সাজাপ্রাপ্ত তরুণ-তরুণী পরস্পরের সঙ্গে গোপনে কিছুটা সময় কাটিয়েছেন, হাত ধরেছেন, চুমু খেয়েছেন। এমন ব্যাপার ইসলামি শরিয়া মোতাবেক ব্যভিচার হিসেবে গণ্য হয়।সেজন্য তাদের ২২ বার বেত্রাঘাত করা হয়।

ধর্মীয় অফিসার সাফরি আদি বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতে এ রকম আর কোনো ঘটনা হবে না; এটি লজ্জাজনক।”

তিনি আরও জানান, শরিয়া আইন থাকায় বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে সব রকম ঘনিষ্ঠতা, যেমন-পরস্পরকে চুমু খাওয়া বা আলিঙ্গন করা নিষিদ্ধ।

ইন্দোনেশিয়ায় শতকরা ৯০ শতাংশের বেশি মানুষ মুসলমান। ২০০১ সালে মুসলিম স্বায়ত্তশাসন পাওয়ার পর থেকেই আচেহ প্রদেশের মানুষদের ইসলামি শরিয়া মোতাবেক জবিন পরিচালিত করহতে হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ