রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জামিয়া পটিয়ার খতমে বুখারিতে আসছেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের বুখারি শরিফের শেষ সবক (খতমে বুখারি) ও দোয়া মাহফিল আগামী ২৫ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিখ্যাত প্রাচীনতম দীনি বিদ্যানিকেতন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী খতমে বুখারি ও দোয়া মাহফিলে যোগদান করে শেষ দরস প্রদান করবেন।

পটিয়া মাদরাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

আগত মেহমান ও ছাত্রদের উদ্দেশ্যে আলোচনা করবেন জামিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

এছাড়াও মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, মাওলানা মুফতি রফিক উদ্দীন, মাওলানা মুফতি আমিনুল হকসহ জামিয়ার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ উপস্থিত থাকবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ