মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

জুমার নামাজ উপলক্ষ্যে খুলে দেয়া হচ্ছে সেই মসজিদগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুমার নামাজ উপলক্ষ্যে খুলে দেয়া হচ্ছে ন্যাক্কার সন্ত্রাসী হামলার শিকার হওয়া ক্রাইস্টচার্চের আল নূর এবং লিনউড মসজিদ । ধারণা করা হচ্ছে, শত শত মানুষ আগামীকালের জুমার নামাজে অংশ নিবে।

শুক্রবারের জুমার নামাজ উপলক্ষ্যে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া আল নূর মসজিদের মেরামত করা হয়েছে। মসজিদটিতে নতুনভাবে রঙ দেয়া হয়েছে এবং পরিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে নিউজিল্যান্ড পুলিশ জানায়, লোকজনের ভয় দূর করার জন্য আগামীকাল আমাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৫০ জন শহীদ ও ৫০ জন আহত হন।

হামলাকারী জঙ্গি শ্বেত শ্রেষ্ঠত্ববাদী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট (২৮) নিজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ডানেডিনে বসবাস করতেন। দুই মসজিদে চালানো নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ রিমান্ডে থাকা ট্যারেন্টকে আগামী ৫ এপ্রিল ফের আদালতে হাজির করা হবে। তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ