বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নুরুল হক নুর।

আজ (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ভিপি নুর বলেন, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে জাতির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। কারচুপির ভোটের মধ্য দিয়েও যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব নিচ্ছি। শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। তার পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিও বহাল থাকবে।

সে সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, সংগঠনের পক্ষ থেকে ভিপি হিসেবে নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক হিসেবে আখতার হোসেনের দায়িত্ব গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ