শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পটিয়া হিলফুল ফুজুল সংস্থার ইসলামি সম্মেলন ২৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া মালিয়ারা সাতভাই পাড়া দাওয়াতী ধর্মীয় সংগঠন হিলফুল ফুজুল সংস্থার ব্যবস্থাপনায় ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী (২৬ মার্চ) মঙ্গলবার মালিয়ারা বায়তুল আবরার জামে মসজিদ ময়দানে ৩য় তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জামিয়া দারুল হেদায়া মাদানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ শোয়াইব।

অন্যান্যদের মাঝে বয়ান করবেন রাজঘাটা হোসাইনিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, পটিয়া কৈয়গ্রাম মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির শিক্ষক মাওলানা মাওলানা মুহাম্মদ হোসাইন ও মাওলানা মুহাম্মদ ইউনুছ প্রমুখ।

মালিয়ারা সাতভাই পাড়া হিলফুল ফুজুল সংস্থার সভাপতি মুহাম্মদ এহছান উল্লাহ সম্মেলন সফল করার সকলের উপস্থিতি কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ