বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

মাদরাসায় খতমে বুখারি বন্ধের আহ্বান জানালেন দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্রগ্রামের  আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়ার দাওরায়ে হাদিস সমাপনী বর্ষের হাদিস শাস্ত্রের সর্বোচ্চ হাদিসগ্রন্থ বুখারি শরীফের শেষ সবক ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ (২৫ মার্চ) সোমবার সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় জামে মসজিদে জামিয়ার পরিচালক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী বুখারীর শেষ সবক প্রদান করেন।

এসময় তিনি বিদয়াত সংগঠিত হয় এমন অনুষ্ঠান থেকে বিরত থাকতে মাদরাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান ।

তিনি বলেন, বর্তমানে খতমে বুখারির নামে বিভিন্ন প্রথা ও ইত্যাদি অনুষ্ঠান এমন মাত্রাতিরিক্তভাবে চলছে যে, তা বেদাতের পর্যায়ে পৗঁছে গেছে। সুতরাং, এসব আমাদের বন্ধ করা উচিৎ।

মাওলানা নোমানী বলেন, দারুল উলুম দেওবন্দে বুখারি খতমের প্রথা নেই, কেউ জানেনা কবে খতমে বুখারি হয়। শিক্ষক ও শিক্ষার্থীর বাইরে তেমন কেউ অবগত হন না।

তিনি আরো  বলেন,  জামিয়া পটিয়া বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর মধ্যে অন্যতম একটি মারকাযী প্রতিষ্ঠান। বাংলাদেশের আনাচে-কানাচে এই প্রতিষ্ঠানের কথার মূল্য থাকবে। অতএব আমি এই মারকায থেকে বাংলাদেশের সমস্ত মাদরাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাব, দয়া করে আগামীতে এ সমস্ত বিদয়াত সন্নিকট অনুষ্ঠানাদি থেকে আপনারা নিজেদের বিরত রাখবেন।

জামিয়ার সহযোগী পরিচালক মাওলানা আবু তাহের নদভীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামেয়ার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সহ প্রধান মুফতি ও মুহাদ্দিস ফকীহুদ্দীন মাওলানা হাফিজ আহমদ উল্লাহ, মাওলানা মুফতি রফিক উদ্দীন, মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি প্রমুখ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ