মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

মৌলভীবাজারে এক পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বেচ্ছায় একই পরিবারের ৫ হিন্দু ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে কালেমা পড়ে তারা মুসলিম হন।

ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, রোববার রাতে ভাটেরা ইউনিয়ন পরিষদে তারা স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন।

জানা গেছে, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনীতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন।

রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

ধর্মান্তরিত হওয়ার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।

ইসলাম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতা নিরাপদে আছে বলে জানান চেয়ারম্যান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ