মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সন্ত্রাসী বেন্টন টরেন্টের ‘ইশতেহার’ নিষিদ্ধ করলেন জাসিন্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারী সন্ত্রাসী বেন্টন টরেন্ট যে ইশতেহারটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অন্যদের কাছে শেয়ার করেছিল, জাসিন্ডা আরডার্নের সরকার তা নিষিদ্ধ করে অবৈধ ঘোষণা করল ।

নিউজিল্যান্ডের ফিল্ম অ্যান্ড লিটারেচারের চিফ সেন্সর বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ইশতেহারটি কোনও ভাবেই ডাউনলোড বা শেয়ার করা যাবে না। কেউ তা শেয়ার করার চেষ্টা করলে, শাস্তির মুখে পড়তে হবে।

১৫ মার্চ ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে জোড়া সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন শহিদ হন। মসজিদে নামাজরতদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসী।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ে যায় অস্ট্রেলীয় ওই সন্ত্রাসী। তখনই জানা যায়, নাশকতার কিছুক্ষণ আগে ই-মেইল করা তার ইশতেহারের কথা। যেখানে অভিবাসীদের উপর তার বিদ্বেষের কথা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সন্ত্রাসী এ হামলায় বাংলাদেশি শহিদদের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ