মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

খতমে নবুয়াত মহাসম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ে খতমে নবুয়াত মহাসম্মেলন আজ বুধবার (২৭ মার্চ)। বেলা ২টা থেকে খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসম্মেলন শুরু হবে।

‘আহমদিয়া মুসলিম জামায়াত নামধারী কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা’র দাবিতে এই মহাসম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সহ-সভাপতি আশরাফ আলী দা. বা. এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী।

এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সহ-সভাপতি আল্লামা জুনাইদ বাবুনগরী এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত-এর সেক্রেটারি জেনারেল হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম দা. বা.।

এ ছাড়া, এই মহা সম্মেলনে দেশের বরেণ্য ইসলামি পণ্ডিতরা বক্তব্য রাখবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ