মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

অপহরণকারীদের থেকে মুক্তি পেয়েছেন নাইজেরিয়ার প্রধান ক্বারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার:  নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে থেকে সে দেশর বিখ্যাত ক্বারি শেইখ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা দুই সপ্তাহ পূর্বে অপহরণ করেছিল। অবশেষে সেদেশের প্রসিদ্ধ এই ক্বারিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

কাটসিনা প্রদেশের সিনিয়ার সামরিক কমান্ডার বুধবার (২৭শে মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেছেন, অপহরণকারীদের হাত থেকে ক্বারি শেইখ আহমাদ সুলাইমান এবং তার পাঁচ সহযোগীকে উদ্ধার করা হয়েছে।

শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার  প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় একজন ক্বারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতায় ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।

নাইজেরিয়ার কানো প্রদেশের নিবাসী ক্বারি শাইখ আহমাদ সুলাইমান সহকারে তার সাথে থাকা অপর ৫ জনকে ১৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছিল।

তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশের কাবী প্রদেশে গিয়েছিলেন। মাহফিল শেষে নিজ শহরের ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ান সেনাবাহিনীর প্রধানের নির্দেশে অপহরণকারীদের হাত থেকে এসকল ব্যক্তিদের মুক্ত করা হয়েছে বলে দেশীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্রিগেডিয়ার লোকমান ওমুননি।

তিনি বলেন, অপহরণকারীদের হাত থেকে মুক্ত পাওয়ার পর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তারা সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ