মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

‘১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা কীভাবে হলো আমরা দেখবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কথা বলার আর সময় নেই। এখন সময় অ্যাকশনের। এই অনিয়ম মেনে নেয়া যেতে পারে না।

বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম এমন কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। মেয়র বলেন, এই ভবনগুলো কীভাবে পারমিশন পেলো, ১৮ তলার অনুমোদন নিয়ে কীভাবে ২৩ তলা হলো সেগুলো আমরা দেখবো। আমরা আর কোনও প্রাণহানি দেখতে চাই না।

অ্যাকশনের ধরন কেমন হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নে মেয়র আতিকুল বলেন, ‘রাজধানীর ভবন মালিকদের আগামী ১০ দিনের মধ্যে সিটি করপোরেশনে তাদের ভবনের অনুমোদন, নকশা, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির অনুমোদনের কাগজ জমা দিতে নির্দেশ দিয়েছি। সেগুলো দেখে আমরা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবো।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেট এখন থেকে ভবনে ভবনে যাবেন। পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবেন। এর পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

অফিস ও ভবন মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এইসব বাণিজ্যিক ভবনগুলোতে আমাদের যেসব ভাই-বোনেরা চাকরি করেন তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অফিস মালিকদের, ভবন মালিকদের। এ দায় তারা চাইলেও এড়াতে পারেন না।’

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে আগুন লাগে। এতে এক শ্রীলঙ্কান নাগরিক সহ অন্তত ২৫ জনের প্রাণহানি হয়। অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৭৩ জন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ